© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বাসে আগুন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বাসে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পল্লবী সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭ এলাকায় রাস্তার পাশে পার্কিং করা মধুমতী পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের বাসটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়।

পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এমআর/ 

মন্তব্য করুন