© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় ট্রাম্প যে ওষুধ সেবন করেছেন, সেটাই আনবো বাংলাদেশে : স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
করোনায় ট্রাম্প যে ওষুধ সেবন করেছেন, সেটাই আনবো বাংলাদেশে : স্বাস্থ্যমন্ত্রী
district-correspondent
০৮:৩৩ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওষুধ সেবন করেছেন, বাংলাদেশিদের জন্য ওই ওষুধই আনা হবে। খুব শিগগিরই সেটি আমদানি করা হবেও জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, করোনার ভ্যাকসিন আমদানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়া মাত্রই করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে।

জাহিদ মালেক আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হওয়ার পরে যে ওষুধ সেবন করেছেন, ওই ওষুধই বাংলাদেশে আনা হবে। তবে এখনো কোনো দেশ ভ্যাকসিন রপ্তানির অনুমতি পায়নি। তারপরও আমরা সম্ভাব্য দেশগুলোর সঙ্গে সবধরণের যোগাযোগ চূড়ান্ত করে রেখেছি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন