পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:২৯ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে বসে অডিও-ভিডিও কলে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে এ দেশে সবাই ঐক্যবদ্ধ আছে; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই সফল হবে না।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় ভিন্নমত থাকবে; তা নিয়ে তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলেই ঐক্যবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা হয়েছে। যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে।
এফআর/