© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবুনগরীকে বারডেম হাসপাতালে স্থানান্তর

শেয়ার করুন:
বাবুনগরীকে বারডেম হাসপাতালে স্থানান্তর
own-reporter
০৫:৫১ পিএম | ২৯ জানুয়ারি, ২০১৯

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে তাকে বারডেমে নেয়া হয়।

বাবুনগরীর জামাতা মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে তাকে ঢাকার খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতাল ভর্তি করা হয়েছিল। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে বারডেমে নেয়া হয়।

মোহাম্মদ আবদুল্লাহ জানান, আল্লামা বাবুনগরীর বাম পায়ে ইনফেকশন (পচন) হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে উনার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে আরও উন্নত চিকিৎসা দরকার। তাই চিকিৎসকদের পরামর্শে তাকে বারডেম হাসপতালে আনা হয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থবোধ করলে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আনা হয়।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন