ভিক্টোরিয়ার আন্তঃক্রীয়ার লক্ষ লক্ষ টাকা যায় কোথায়!
০২:৫৭ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ফি নেয়া হলেও শিক্ষার্থীদের জন্য নেই আন্তঃক্রীয়ার ব্যবস্থা। কিন্তু আন্তঃক্রিয়া খাতে একজন শিক্ষার্থী থেকে ২৫ টাকা করে নেওয়া হচ্ছে।
কলেজে ছাত্রদের জন্য একটি ও ছাত্রীদের জন্য একটি আন্তঃক্রীয়ার কক্ষ থাকার কথা ছিল। সেখানে থাকবে বিভিন্ন ইনডোর খেলাধুলার সামগ্রী। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।
দেখা যায়, কলেজের ডিগ্রি শাখায় ছাত্রীদের জন্য নেই আন্তঃক্রীয়ার কক্ষ। কিন্তু ছাত্রদের জন্য ডিগ্রি শাখার ১০১ নম্বর রুমে একটি আন্তঃক্রীয়ার কক্ষ রয়েছে। এখানে রয়েছে কিছু খেলাধুলার সামগ্রীও। কিন্তু এসব আর ব্যবহার হচ্ছে না। এই রুমে রাখা হয়েছে বিল্ডিং নির্মাণের সামগ্রী। ইনডোর গেমসের টেবিলকে বানানো হয়েছে খাট। তবে কক্ষটির নামফলক আছে।
কলেজ প্রশাসনের সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া কলেজের ২৮ হাজার শিক্ষার্থীদের ভর্তি সময় আন্তঃক্রীয়া জন্য ২৫ টাকা দিয়ে থাকেন। এটি হিসেব করলে ধারায় ৭ লাখ টাকা। এ ফি নেয় হচ্ছে গত ১০ বছর। যা হিসেব করলে এই অর্থ হয় ৭০ লাখ। এছাড়াও কলেজে আন্তঃক্রীয়া জন্য সরকারি বরাদ্দ আসার খবর পাওয়া গেছে। প্রশ্ন হচ্ছে এসব অর্থ যায় কোথায়?
শিক্ষার্থী এজাহরুল ইসলাম ও তানজি আক্তার বলেন, ডিগ্রি শাখায় তিন বছর ধরে আমাদের কাছ থেকে এই অর্থ নেওয়া হচ্ছে। কিন্তু আমরা ইনডোর গেমসের কোনো সুযোগ-সুবিধা পাইনি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের কাছ থেকে টাকাটা কেন নেওয়া হলো? এই খাত ছাড়াও এমন অনেক খাত আছে, যেগুলোর প্রয়োজন নেই, সেগুলোতেও কলেজ প্রশাসন টাকা নিচ্ছে। এমনটা করা উচিত নয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, ‘আমাদের ভবন এবং কক্ষসংকট রয়েছে। এ জন্য আন্তঃক্রীয়ার জন্য কক্ষ নেই। ছাত্রদের জন্য যে কক্ষটি রয়েছে, সেটি ব্যবহার অনুপযোগী। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আন্তঃক্রীয়ার কক্ষের ব্যবস্থা করা হবে।’
কেএন/