© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ষক ও নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ: সেতুমন্ত্রী

শেয়ার করুন:
ধর্ষক ও নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ: সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৪:৫৬ পিএম | ২৫ অক্টোবর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা লজ্জাজনক। এধরণের ঘটনায় জড়িত কাউকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করা যাবে না।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে শুভেচ্ছা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, এসব ঘটনায় আমি লজ্জিত। তবে ধর্ষণ নারী নির্যাতনের সঙ্গে যদি আওয়ামী লীগের অথবা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।

ওবায়দুল কাদের আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দল থেকে শুধু বের করেই দেয়া হবে না। আওয়ামী লীগের দরজা তাদের জন্য আজীবনের মতো বন্ধ হয়ে যাবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন