© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন নির্বাচনে এগিয়ে বাইডেন, ট্রাম্পের নাটকীয় উত্থান

শেয়ার করুন:
মার্কিন নির্বাচনে এগিয়ে বাইডেন, ট্রাম্পের নাটকীয় উত্থান
international-desk
০১:০১ পিএম | ০৪ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সোমবার ভোটগ্রহণের পর ফলাফল আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় বুধবার (৪ নভেম্বর) সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ২২৪ ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৩ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।

মার্কিন মসনদে বসতে একজন প্রার্থীকে একক ভাবে ২৭০টি ইলেকটোরাল ভোট জিততে হবে। যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল ভোটের মোট সংখ্যা ৫৩৮।

নির্বাচনী বুলেটিনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুই প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন। তবে শেষ পর্যন্ত কে উঠছেন হোয়াইট হাউসে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

তবে যে অঙ্গরাজ্যগুলোর ভোটের ফল এখনো আসতে বাকি, সেসব অঞ্চলে ট্রাম্পের বিজয়ী সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সিএনএন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন