© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় প্রাণ গেল আরও ১৪ জনের

শেয়ার করুন:
করোনায় প্রাণ গেল আরও ১৪ জনের

ফাইল ছবি

own-reporter
০৪:০১ পিএম | ১৪ নভেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৬ হাজার ১৭৩ জন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৬ হাজার ১৭৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৫৩১জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন