© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউটিউবে ভিডিও দেখে বিমান চালানো শিখলেন তিতলি!

শেয়ার করুন:
ইউটিউবে ভিডিও দেখে বিমান চালানো শিখলেন তিতলি!
own-reporter
০৮:১০ পিএম | ১৫ নভেম্বর, ২০২০

শিরোনাম দেখে আঁতকে উঠবেন না! স্টার জলসায় তিতলি নামে সিরিয়াল আছে। ওই সিরিয়ালের নায়িকা তিতলি। তিনি কানে শুনেননা! তার স্বপ্ন পাইলট হওয়ার। তাই ইউটিউবে এনিয়ে ঘাটাঘাটি করে বিমান বিশেষজ্ঞ হয়ে উঠেন তিনি। ইউটিউবে ভিডিও দেখে দেখে তিনি বিমান চালানো শিখে ফেলেন। শুধু তাই নয় স্বামীর সঙ্গে হানিমুনে গিয়ে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা করেন তিতলি। সিরিয়ালের এমন আজগুবি কাহিনী নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় চলছে।

সিরিয়ালের কাহিনী অনুযায়ী তিতলি একদিন তার জামাইয়ের সঙ্গে হানিমুন করতে যান প্লেনে চড়ে। একপর্যায়ে প্লেন নষ্ট হয়ে গেলে যাত্রীদের মাঝে আতংক শুরু হয়। পাইলট অনেক চেষ্টা করেও বিমান নিয়ন্ত্রণে আনতে পারছেন না। সবাই ধরে নিয়েছে নিশ্চিত মৃত্যু তাদের সামনে। এসময় কান্ডারি হয়ে উঠেন তিতলি। তিনি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে বিমান চালানো সম্পর্কে ধারণা নেন। সেই ধারণা কাজে লাগিয়ে পাইলটের সিটে গিয়ে বসেন। ইউটিউবের ভিডিও মেমোরাইজ করে উল্টাপাল্টা বাটন টিপে প্লেন ঠিক করে ফেলেন তিতলি!

স্টার জলসা সিরিয়ালের এমন আজগুবি গালগল্প নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিতলির প্লেন চালানোর ছবিটি ভাইরাল হয়েছে।

টাইমস/জেকে/এসএন

মন্তব্য করুন