© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে কালেক্টরেট সহকারি সমিতির কর্মবিরতি

শেয়ার করুন:
জামালপুরে কালেক্টরেট সহকারি সমিতির কর্মবিরতি
district-correspondent
০৭:৫০ পিএম | ১৬ নভেম্বর, ২০২০

বেতন গ্রেড বৃদ্ধি ও পদবি পরিবর্তসহ নানা দাবিতে জামালপুরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে জামালপুর কালেক্টরেট সহকারি সমিতি। জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীরা এ কর্মবিরতি পালন করেন।

সোমবার সকাল ৯টা থেকে বাংলাদেশ কালেক্টর সহকারি সমিতি জামালপুর জেলা শাখার আয়োজনে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করে। এ উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে কর্মচারীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টর সহকারি সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মো. শামসুদ্দিন। সমিতির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মাফিজুর রহমান প্রমুখ।

টাইমস/এসএন

মন্তব্য করুন