রাজধানীর মিরপুরে তরুণীকে গণধর্ষণ: গ্রেপ্তার ৬
প্রতিকী ছবি
০৫:৫৯ পিএম | ১৯ নভেম্বর, ২০২০
রাজধানীর মিরপুরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- রায়হান, ইমন, আবু সাইদ, আল আমিন, জয় মিয়া ও ইমরান। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে কল্যাণপুর হাউস বিল্ডিং অফিসের পেছনে খালি জায়গায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পরই মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
টাইমস/এসএন