রাজধানীর সড়কে চাঁদাবাজি চলবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে সড়কে যানবাহন থেকে কোনো ধরণের চাঁদাবাজি করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি আরও বলেছেন, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই তা ডাম্পিং করা হবে। এক্ষেত্রে পুলিশকে আরও শক্ত হতে হবে।

বৃহস্পতিবার বিকালে ডিএমপির সদর দপ্তরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় চাদাঁবাজি করলে তাদের গ্রেপ্তার করতে হবে। রাস্তায় কোনো ধরণের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে।

সভায় চালকদেরকে আইন মানার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের আগে তাদের যথাযথ পরীক্ষা নিরীক্ষার মধ্যদিয়ে যেতে হবে। যাচাই বাছাই ছাড়া যে কাউকে ড্রাইভিং লাইসেন্স দেয়া যাবে না। এব্যাপারে তিনি বিআরটিএ’র দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ও ঢাকা মহানগরীর বাস-মিনিবাস মালিক সমিতির নেতা ও পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
OTT-তে বাস্তবঘেঁষা চরিত্রের অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পীর ‘যৌন হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026