ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত

অবশেষে স্থগিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষা । শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের এই প্রোগ্রামের ৪৫তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  তবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধে পরীক্ষাটি স্থগিত করা হয়৷

বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আখতারুজ্জামান জানান, 'সান্ধ্যকোর্স পরিচালনার  নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ঢাবির সান্ধ্য কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল)। কিন্তু নীতিমালা হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে সান্ধ্য এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছিল ব্যবসায় শিক্ষা অনুষদ।  বিষয়টি জানার পর পরীক্ষা স্থগিত করে দেয়া হয়েছে।'  আর এতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।  ৭০০ সিটের বিপরীতে এই পরীক্ষায় অংশ নিচ্ছিলো প্রায় ১১শ' শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান অনিয়মিত কোর্সগুলোর যৌক্তিকতা যাচাই ও পর্যালোচনার জন্য গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদে এসব কোর্সে প্রতিবছর ৪৫টি ব্যাচে ২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হন। ক্লাস নেন ২৩০ জন শিক্ষক। অভিযোগ রয়েছে, সান্ধ্য কোর্সের কারণে শিক্ষকেরা নিয়মিত শিক্ষার্থীদের প্রতি কম মনোযোগী থাকেন।

 

টাইমস/আরএ

Share this news on:

সর্বশেষ

img
রাত পোহালেই বিয়ে বিজয়-রাশমিকার! তারকাজুটির বিয়ের তথ্য ফাঁস? Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড Feb 01, 2026
img

সিইসির সঙ্গে বৈঠক

ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম Feb 01, 2026
img
ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব Feb 01, 2026
img
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর Feb 01, 2026
img
জনগণকে বলতে শুনেছি টাকা নিলেও ভোট ঠিকমতো দেবে: আসিফ Feb 01, 2026
img
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
অভিনয়ের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মা, তবুও অনড় ছিলেন সায়নী গুপ্ত Feb 01, 2026
img

হাসনাত আব্দুল্লাহ

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না Feb 01, 2026
img
জেলায় জেলায় শান্তি কমিটি হচ্ছে, জানে না ইসি: নজরুল ইসলাম খান Feb 01, 2026
img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026
img
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই Feb 01, 2026
img
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ Feb 01, 2026
img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026