মর্গে মৃত নারী ধর্ষণ : ডোম মুন্না গ্রেফতার, মামলা দায়ের
অভিযুক্ত মুন্না ভক্ত
মর্গে মৃত ব্যক্তিকে ধর্ষণের ঘটনায় সিআইডির হাতে আটক মুন্না ভক্তের বিরুদ্ধে রাজধানীর শেরে ই বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিআইডি জানায়, প্রায় এক বছর ধরে সিআইডির ডিএনএ ল্যাবে কয়েকটি লাশের নমুনায় ধর্ষণের আলামত পাওয়া যায়। তবে ধর্ষণের ঘটনা মৃত্যুর পরে ঘটেছে। এই সূত্র ধরে তদন্ত শুরু করে সিআইডি। অনুসন্ধানে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মুন্না ভক্তকে চিহ্নিত করা হয়। সে চার বছর ধরে ডোম যতীন সরকারের সহযোগী হিসিবে কাজ করছিলো। ডোমের কাজে জড়িত মুন্না হঠাৎ করে গা ঢাকা দেয়।
মর্গে মৃত যেসব নারীদের ধর্ষণ করা হয়েছে তাদের প্রত্যেকের বয়স ছিল ১২ থেকে ২০ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে মুন্না। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে বৃহস্পতিবার মুন্নাকে আটক করে সিআইডি। তার বিরুদ্ধে মৃতের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
টাইমস/আরএ