© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত ২

শেয়ার করুন:
নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত ২
own-reporter
০৫:১৫ পিএম | ২০ নভেম্বর, ২০২০

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন । শুক্রবার সকালে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মন এর ছেলে দীনেশ চন্দ্র (৩৮) এবং দীনবন্ধু’র ছেলে দীনেশ বর্মন (৩৬)।

স্থানীয়রা জানায়, মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে একটি বালুবাহী ট্রাক থামানো ছিল। অপরদিকে কুড়িগ্রাম থেকে খড় বোঝাই একটি ট্রাক রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে যাচ্ছিল। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় ট্রাকটি থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আঘাত করা ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।  এ সময় ঘটনাস্থলেই মারা যায় দুজন।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান। বাকীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

টাইমস/আরএ 

মন্তব্য করুন