প্রধানমন্ত্রীর মাছ ধরা ও সেলাইয়ের ছবি ভাইরাল
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যার একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আরেক ছবিতে দেখা গেছে, তিনি বড়শি দিয়ে মাছ ধরছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এই ছবি দুটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরপরই তা সামাাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ছবি দুটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড়, আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’
টাইমস/এসএন