© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত
entertainment-desk
০৪:১৯ পিএম | ১২ ডিসেম্বর, ২০২০

চলচ্চিত্র পাড়ায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (১২ ডিসেম্বর) প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন নায়িকা নুসরাত ফারিয়া। একই দিনে করোনা পজিটিভ হয়েছেন অভিনেতা আরিফিন শুভ।

নুসরাত ফারিয়া নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমকে জানিয়েছেন।

নুসরাত জানান, শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি কিন্তু তবু’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে জ্বর ও ঠাণ্ডা শুরু হলে তিনি করোনা টেস্ট করান। টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। সুস্থতা কামনায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন