© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নান্দাইলে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
নান্দাইলে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা
own-reporter-mymensingh
১০:১৪ এএম | ০২ ফেব্রুয়ারি, ২০১৯

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মোর্শেদ আলী খান উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

শুক্রবার রাতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে এ ঘটনা।

নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, মোর্শেদ আলী উপজেলার কানারামপুর বাজার থেকে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কানারামপুর বাজার এলাকায় ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

মোর্শেদ আলীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোর্শেদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ মোর্শেদ আলীর লাশ থানায় নিয়ে আসেন।

এদিকে মোর্শেদ আলী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থকরা উত্তেজিত হয়ে কয়েকটি বাড়িসহ কানপুরে দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। এর ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

টাইমস/এসআর/জিএস

মন্তব্য করুন