© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত
own-reporter-chattogram
১২:৩০ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০১৯

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বেলতলীঘোনাস্থ আবিউল প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মাসুদ (২৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মাসুদ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আবুর হাট ঘোড়াতলী গ্রামের আবুল বাশারের পুত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, মাসুদ নামে এক যুবককে রাত ৮ টার দিকে ছুরিঘাতে আহত অবস্থায় আকবরশাহ এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করে।

আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন বলেন, বেলতলীঘোনা এলাকাপার্টি অফিসের ভেতরে তাকে ছুরিকাঘাত করা হয়। কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

স্থানীয়রা জানায়, যুবলীগের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। আব্দুল জলিল নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে মাসুদের বিরোধ ছিল। এর জের ধরে জলিলের লোকজন মাসুদকে ছুরিকাঘাত করেছে।

দলীয় কর্মী মাসুদ হত্যার প্রতিবাদে রাতে আকবরশাহ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও পরে তাদের দুই পক্ষের মধ্যে মধ্যরাত পর্যন্ত মারধর, ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষোভ হয়।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন