© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্তান না হওয়ার কষ্টে আত্মহত্যা

শেয়ার করুন:
সন্তান না হওয়ার কষ্টে আত্মহত্যা
own-reporter-gazipur
০৬:২৭ পিএম | ০৩ জানুয়ারি, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ ঘর থেকে শিশির আক্তার কলি (২৬) নামে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠান হয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ ঘর থেকে শিশির আক্তার কলি (২৬) নামে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠান হয়।

কলির আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বিয়ের পর দীর্ঘদিন কোনো সন্তান না হওয়ায় মানসিকভাবে কষ্টে ছিলেন কলি। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কলি ছাড়া আর কেউ ছিল না। এ সময় আরেক ভাড়াটিয়া ঘরের চাবি নিতে তাকে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায় কলি সিলিংফ্যানের সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

গোয়ালন্দঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবী বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে সবার সাথে কথা বলে মনে হয়েছে , বিয়ের তিন বছরেও সন্তান না হওয়ায় মানসিকভাবে কষ্টে ছিলেন ওই নারী। সে কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন