© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালো টাকা সাদা হওয়ায় বেগবান হচ্ছে অর্থনীতি

শেয়ার করুন:
কালো টাকা সাদা হওয়ায় বেগবান হচ্ছে অর্থনীতি
own-reporter
০৭:৩৮ পিএম | ০৬ জানুয়ারি, ২০২১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, কালো টাকা সাদা হওয়ায় অর্থনীতি অনেক বেগবান হচ্ছে বলে। আনুষ্ঠানিকভাবে টাকাগুলো আসায় অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানান, গত ছয় মাসে কালো টাকা সাদা হয়েছে ১০ হাজার কোটি টাকার উপরে। এছাড়া গত এক বছরে বা ছয় মাসে রেমিট্যান্স অর্জন হয়েছে ৪০ হাজার কোটি টাকা। পুরো বছরে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা বেশি আসবে। এই টাকাগুলো যাবে পুঁজিবাজারে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির মাঝেও তুলনামূলক আমরা অনেক দেশের থেকে ভালো আছি। কারণ, আমাদের ফিসক্যাল পলিসি ও মনিটরি পলিসি, বাজেট, পঞ্চবার্ষিক প্ল্যান সঠিক আছে।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন