© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
own-reporter
০৪:৫৩ পিএম | ১৪ জানুয়ারি, ২০২১

ঘুড়ি উৎসবের মতো আবহমান বাংলার সংস্কৃতিগুলোকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পুরান ঢাকার গেণ্ডারিয়ার ধুপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত ঘুড়ি/সাকরাইন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ঘুড়ি উৎসব পুরান ঢাকার ঐতিহ্যের পাশাপাশি দেশের ঐতিহ্য। আমাদের আবহমান সংস্কৃতির অংশ হচ্ছে ঘুড়ি উৎসব। কিন্তু আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় আমাদের দেশের সংস্কৃতি এখন হুমকির মুখে বলে মন্তব্য করেন তিনি। বলেন এখন অনেক উৎসবে বাংলা গান না হয়ে হিন্দি গান হয় এমন কি সাজসজ্জায়ও পরিবর্তন আসছে। যা আমাদের সংস্কৃতিতে প্রচণ্ড আঘাত আনছে।

এসময় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন,বর্তমানে ঘুড়ি উড়ানোর সুযোগ বড় শহরে কমে গেছে। ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে খেলার মাঠ সেভাবে নেই। ছাদে উঠে ঘুড়ি উড়ানোর বিষয়টাও অনেকাংশে সঙ্কোচিত হয়ে গেছে। যে কারণে তরুণরা এখন আর ঘুড়ি উড়াতে পারে না।

তথ্যমন্ত্রী বলেন, সমগ্র পৃথিবী যখন করোনা মহামারিতে আক্রান্ত তখন আমাদের কোনো কাজ থেমে নেই, সবকিছু চলছে। যার অত্যতম প্রধান কারণ প্রধানমন্ত্রী ও প্রচুর জীবনীশক্তি সম্পন্ন জনগোষ্ঠী এ সংকটকে মোকাবিলা করছে।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন