© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজউকের নতুন চেয়ারম্যান ড. সাঈদ হাসান

শেয়ার করুন:
রাজউকের নতুন চেয়ারম্যান ড. সাঈদ হাসান
own-reporter
০৮:০৫ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২১

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সাঈদ হাসান শিকদার। এর আগে তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রাজউকের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ সাঈদ নুর আলম গত ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। পিআরএলে যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা সাঈদ নুর আলমকে ৩ জানুয়ারি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসসি) দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন