কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধ, নিহত ১
গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন গাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। নিহত আক্তার হোসেন গাজী কোটালীপাড়া উপজেলার আট্রাবাড়ি গ্রামের সামচুল হক গাজীর ছেলে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের আট্রাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দুই জনকে আটক করেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, আট্রাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সোহরাব হোসেন গাজী তার লোকজন নিয়ে ওহাব আলী গাজীদের ওপর হামলা চালায়। এতে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন গাজী মারা যান।
এদিকে তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ওহাব আলী গাজীর লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষ মাহাবুব গাজী, সোহরাব গাজী, নাসির গাজী, বাদল গাজী, আইউব গাজীসহ অন্তত ১৫ ব্যক্তির বসত ঘর ভাঙচুর করে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত নিহত আক্তার হোসেন গাজীর পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি।
টাইমস/এসজে