© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন শর্তে সিলেটের ধর্মঘট প্রত্যাহার

শেয়ার করুন:
তিন শর্তে সিলেটের ধর্মঘট প্রত্যাহার
own-reporter-sylhet
০৬:১৩ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২১

সিলেট বিভাগজুড়ে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট তিন শর্তে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা, ব্যবসায়ীসহ সামজের বিশিষ্ট নেতাদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়

সিলেট বিভাগজুড়ে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট তিন শর্তে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা, ব্যবসায়ীসহ সামজের বিশিষ্ট নেতাদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

এসময় সিলেট নগরীর কেন্দ্রস্থলের চৌহাট্টায় সিটি করপোরেশনের উন্নয়নকাজ চালাতে গিয়ে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের সময় সংঘর্ষে জড়ানোয় দুঃখ প্রকাশ করে পরিবহন শ্রমিকরা।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, নগরের চৌহাট্টায় হামলার ঘটনায় সিসিকের দায়ের করা মামলাসহ তিনটি মামলা আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা, ভাঙচুরকৃত গাড়ির মালিকদের ক্ষতিপূরণে সহায়তা এবং নগরে মাইক্রবাস-প্রাইভেটকারের স্ট্যান্ড করে দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল সংগঠনটি।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন