© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হবে: কাদের

শেয়ার করুন:
উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হবে: কাদের
own-reporter
০৭:৫৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, রাষ্ট্রীয়ভাবে আমরা খবর পেয়েছি, বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে।

তারা পুরনো মরচে ধরা নেতিবাচক রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এদিন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পাঁচ ধাপে সম্পন্ন হবে উপজেলা পরিষদ নির্বাচন।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন