আরও ৩৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
০৫:১৪ পিএম | ১২ জুন, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। যা গতকাল ছিল ৪৩ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজার ৭১ জন।
শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। যা গতকাল ছিল ২ হাজার ৪৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১০৮ জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২৪ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
টাইমস/এসএন