© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবারও হজে যেতে পারবেনা বাংলাদেশিরা

শেয়ার করুন:
এবারও হজে যেতে পারবেনা বাংলাদেশিরা

প্রতিকী ছবি

own-reporter
০৫:৪৫ পিএম | ১২ জুন, ২০২১

করোনা পরিস্থিতি বিবেচনা করে এবারও সীমিত করা হয়েছে পবিত্র হজের আয়োজন। সৌদি আরব ছাড়া বাইরের কোন দেশ থেকে কেউ হজে অংশ নিতে পারবেন না। তাই গতবারের মতো এবারও বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে পারবেন না।

করোনা পরিস্থিতি বিবেচনা করে এবারও সীমিত করা হয়েছে পবিত্র হজের আয়োজন। সৌদি আরব ছাড়া বাইরের কোন দেশ থেকে কেউ হজে অংশ নিতে পারবেন না। তাই গতবারের মতো এবারও বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে পারবেন না।

শনিবার (১২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোন দেশ থেকে হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের অংশগ্রহণে সীমিত আকারে হজ পালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছর বাছাইকৃত ৬০ হাজার মানুষ হজ পালন করবেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন