২৫০০ শিক্ষকের নিয়োগ আদেশ চেম্বারে বহাল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

মঙ্গলবার (২২ জুন) হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএর করা আবেদনের শুনানিতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএর আইনজীবী মো. কামারুজ্জামান।

তিনি জানান, আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২৭ জুন নির্ধারণ করে দিয়েছেন ।

গত ৩ জুন আড়াই হাজার নিবন্ধনধারীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের লিখিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে গত ১৩ জুন আপিল বিভাগে আবেদন করে এনটিআরসিএ।

গত ৩১ মে এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ রি-কল করেন আদালত।

এনটিআরসিএর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে। কিন্তু দুই বছরেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026
img
জাহানারা অভিযোগে তদন্ত শেষ, বিলম্বের ব্যাখ্যা দাবি Feb 04, 2026
img
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল Feb 04, 2026
img
অভিনেতা শতাব্দী ওয়াদুদের জন্মদিন আজ Feb 04, 2026
img
প্রচারণা জাতীয় নির্বাচনের নয়, স্থানীয় সরকার নির্বাচনের মতো হচ্ছে: শাহদীন মালিক Feb 04, 2026
img
এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
প্রযোজনা ছাড়ার ইঙ্গিত আমির খানের Feb 04, 2026
img
‘তিনি একাধারে আমার গুরু, বন্ধুও’, পণ্ডিত বিরজু মহারাজকে নিয়ে মাধুরীর স্মৃতি Feb 04, 2026
img
বিএনপি থেকে বহিষ্কার হয়ে মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল Feb 04, 2026
img
৪৭ পেরিয়ে গেলেও চোখে পড়ছে রানির উজ্জ্বল ত্বক! এই সৌন্দর্যের রহস্য কী? Feb 04, 2026