© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের শীর্ষ ১০ ই-কমার্সে কেনাকাটায় ব্র্যাক ব্যাংকের নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
দেশের শীর্ষ ১০ ই-কমার্সে কেনাকাটায় ব্র্যাক ব্যাংকের নিষেধাজ্ঞা

প্রতিকী ছবি

economic-reporter
০৬:০১ পিএম | ২৩ জুন, ২০২১

ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক। মঙ্গলবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাক ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা ইকরামুল কবীর।

ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক।

মঙ্গলবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাক ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা ইকরামুল কবীর।

তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে এসব অনলাইন মার্কেট প্লেসের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় এ নিষেধাজ্ঞা জারি করেছে ব্যাংকিং খাতের বেসরকারি প্রতিষ্ঠানটি।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ইকরামুল কবীর গণমাধ্যমকে বলেন, এটি ব্যাংকের কৌশলগত সিদ্ধান্ত। কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অংশীদারিত্ব থাকবে তা নির্ণয় করে আমাদের পরিচালনা পরিষদ। তারাই এ সিদ্ধান্ত নিয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন