© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হল নতুন সেনাপ্রধানকে

শেয়ার করুন:
জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হল নতুন সেনাপ্রধানকে
own-reporter
০৩:২২ পিএম | ২৪ জুন, ২০২১

নতুন নিয়োগ পাওয়া সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নতুন সেনাপ্রধানকে ব্যাজ পরানো হয়। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

নতুন নিয়োগ পাওয়া সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নতুন সেনাপ্রধানকে ব্যাজ পরানো হয়। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

এস এম শফিউদ্দিন আহমেদকে ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনাপ্রধানের দায়িত্ব দেয়া হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন