© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আঁগারগাওয়ে থাকবে এনআইডির মূল কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
আঁগারগাওয়ে থাকবে এনআইডির মূল কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী
own-reporter
০৫:১৫ পিএম | ২৪ জুন, ২০২১

জাতীয় পরিচয় পত্রের মূল কাজ আগারগাঁওয়ে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এনআইডির মূল কাজ নির্বাচন কমিশনের কাছে আঁগারগাওয়ে থাকবে, শুধু তদারকি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডি নিয়ে অনেকে অনেক রকম বিতর্ক করছে। এটা তো হলো এমন এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এনআইডি লাগে, মোবাইলের সিম কিনতে বা তুলতেও এনআইডি লাগে। কাউকে শনাক্ত করতে গেলেও এখন এনআইডি লাগে।

টাইমস/এসএন

মন্তব্য করুন