© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কওমি মাদ্রাসার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করছে সরকার

শেয়ার করুন:
কওমি মাদ্রাসার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করছে সরকার

প্রতিকী ছবি

own-reporter
০৮:২২ পিএম | ২৪ জুন, ২০২১

দেশের কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মাদ্রাসাগুলোকে সরকারি নিবন্ধনের আওতায় আনতে একটি নীতিমালা প্রণয়নের আদেশ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ সংক্রান্ত ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে আহ্বায়ক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আব্দুস সেলিমকে সদস্য সচিব করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আসগর আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কওমি মাদ্রাসাসহ দেশের সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা কার্যকরকরণ ও সরকারের নিবন্ধনের আওতায় আনয়নের লক্ষ্যে সমন্বিত একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি কওমি মাদ্রাসা আলাদাভাবে পরিচালিত ছয় বোর্ডকে সমন্বয় করে একটি কওমি শিক্ষা বোর্ড গঠনের প্রস্তাব প্রস্তুত করার নির্দেশনা দেয়া হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন