© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতা দিলীপ কুমার ও নাসিরুদ্দিন শাহ হাসপাতালে

শেয়ার করুন:
অভিনেতা দিলীপ কুমার ও নাসিরুদ্দিন শাহ হাসপাতালে

ফাইল ছবি

entertainment-desk
০৮:০৪ পিএম | ৩০ জুন, ২০২১

<p style="text-align: justify;">অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনে

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বুধবার (৩০ জুন) সকালে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে তিনি ভর্তিন হন।

এদিকে একই দিনে বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। এবার ফুসফুসে সংক্রমণ হওয়া তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, আইসিইউতেই রয়েছেন ৯৮ বছর বয়সী দীলিপ কুমার। চিকিৎসকদের বিশেষ টিম তার স্বাস্থ্য তদারকিতে নিয়োজিত রয়েছেন।

অন্যদিকে নাসিরুদ্দিন শাহ’র ম্যানেজার সংবাদমাধ্যমকে বলেছেন, গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন