ইউরোতে ভয়াবহ বন্যায় অর্ধশত মৃত্যু, হাজারো নিখোঁজ
১২:০২ পিএম | ১৬ জুলাই, ২০২১
পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছেন ৪৯ জন ও বেলজিয়ামে মারা গেছে ৬ জন। নিখোঁজ রয়েছে অন্তত ১ হাজার ৩০০ জন।
নেদারল্যান্ড ও লুক্সেমবার্গেও বন্যা পরিস্থিতির নাজুক অবস্থা।