গরমে ক্লান্ত ৪০ মণ ওজনের গাজীপুরের ডন
০১:৪৬ পিএম | ১৮ জুলাই, ২০২১
ঈদের আগ মুহূর্তে জমতে শুরু করেছে রাজধানীর সবগুলো পশুর হাট। আফতাবনগর হাটে ৪০ মণ ওজনের 'গাজীপুরের ডন'কে সবচেয়ে বড় গরু হিসেবে দাবি করা হচ্ছে।
ফিজিয়ান প্রজাতির এই গরুটির দাম হাকানো হচ্ছে ২৫ লাখ টাকা। প্রচন্ড তাপমাত্রার কারণে বড় গরুগুলো গরমে ক্লান্ত হয়ে আছে। শেষ মুহূর্তে বেচাবিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যাপারীদের।