© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় মৃত্যু নেই কলকাতায়

শেয়ার করুন:
করোনায় মৃত্যু নেই কলকাতায়
মোজো ডেস্ক
০৪:৫২ এএম | ২০ জুলাই, ২০২১
করোনার ধাক্কা যেন সামলে নিয়েছে কলকাতা। একে একে কমছে সংক্রমনও। শেষমেষ মৃত্যুও নেই কলকাতায়।

সেখানকার  সোমবারের স্বাস্থ্য বুলেটিনে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ এসে ঠেকেছে ৬৬৬-তে। তবে রবিবারের থেকে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। তবে কলকাতা ফের মৃত্যু শূন্যই।

রাজ্যে ১৩ হাজারের নীচে নেমে এসেছে সক্রিয় রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্ত কমেছে ৩৫২ জন। ফলে এখন রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১২ হাজার ৭৫৯।

তবে গত ২৪ ঘণ্টায় সেই বিচারে করোনা পরীক্ষা হয়েছে অনেকটাই কম। ৪০ হাজারের সামান্য বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে এই সময়ে। ফলে সামান্য বেড়েছে সংক্রমণের হার।

মন্তব্য করুন