© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার ভেতরে ফাঁকা, বাইরে দীর্ঘ যানজট

শেয়ার করুন:
ঢাকার ভেতরে ফাঁকা, বাইরে দীর্ঘ যানজট
সা‌ব্বির আহ‌মেদ, লিড মোবাইল জার্না‌লিস্ট
১১:৪৬ এএম | ২০ জুলাই, ২০২১

<div><span style="color: rgb(0, 0, 0); font-size: 1rem;">ঢাকার প্রবেশ ও বের হওয়ার রাস্তায় দীর্ঘ যানজটে এখনো

ঢাকার প্রবেশ ও বের হওয়ার রাস্তায় দীর্ঘ যানজটে এখনো আটকে আছেন হাজার হাজার মানুষ।

তবে ঈদের আগের দিন রাজধানীর সড়কগুলো সকাল থেকেই ছিল ফাঁকা।

চাপ বেশি দেখা যাচ্ছে ঢাকা থেকে বের হওয়ার রাস্তায়। কোথাও কোথাও গাড়ির দীর্ঘ সারি। আবার কোথাও কোথাও ধীরগতিতে চলছে গাড়ি।

ভোর থেকে যানবাহনের জন্য গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, আবদুল্লাহপুর, মহাখালী, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থান ও বাসস্টেশনে ঘরমুখী মানুষের ভিড়ও অনেকে। এর মধ্যে সকালে বৃষ্টি এ ভোগান্তি যেন আরও বাড়িয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার এবং কাল বুধবার সারা দিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।


মন্তব্য করুন