© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শেয়ার করুন:
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
Sabbir
০৭:৫১ পিএম | ২১ জুলাই, ২০২১
পবিত্র ঈদুল আজহার দিনেও রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন উভয় বাসের অন্তত অর্ধশত যাত্রী।


বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

মন্তব্য করুন