© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোটেল-রেস্তোরা খোলার দাবি জানিয়েছে মালিক সমিতি

শেয়ার করুন:
হোটেল-রেস্তোরা খোলার দাবি জানিয়েছে মালিক সমিতি
অর্থনীতি ডেস্ক
০৫:৪৯ পিএম | ০২ আগস্ট, ২০২১

<div style="text-align: justify;"><span >করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া দফায় দফায় লকডাউন ...

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া দফায় দফায় লকডাউন ও বিধিনিষেধের কারণে বন্ধ রেস্তোরাঁ খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

সোমবার বেলা ১১টায় এ শিল্পের সামগ্রিক চিত্র তুলে ধরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে, হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে চাই। তাও যদি অনুমতি না মেলে তাহলে অন্তত ৫০ শতাংশ আসনে বসিয়ে রেস্তোরাঁ চালু করা হোক

মন্তব্য করুন