ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ রূপে
১২:১৩ পিএম | ০৪ আগস্ট, ২০২১
<div>চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গু সংক্রমণের হার ভয়াবহ রূপ ধারণ কর
চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গু সংক্রমণের হার ভয়াবহ রূপ ধারণ করতে পারে। মাসের শুরুতে আক্রান্তের সংখ্যা তেমন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ মাসের ৩ দিনেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন। গত মাসের ৩১ দিনে এ সংখ্যা ছিল ২২৮৬ জন।
এ তথ্য রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালের। তবে এর বাইরে ঠিক কত রোগী ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসাধীন তার কোনো হিসাব নেই সরকারের কাছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) তথ্যমতে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ ডেঙ্গিপ্রবণ এলাকায় বসবাস করেন। এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আমেরিকা, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রায় ১০০টি দেশে এ রোগের বিস্তার রয়েছে।