© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাবুলের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়লো মানুষ

শেয়ার করুন:
মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ১৬ আগস্ট, ২০২১
আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হল দু’জনের।

সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে।

এমন ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে  , হাজার হাজার কাবুল হামিদ কারজাই বিমানবন্দরের রানওয়েতে গিয়ে জড়ো হয়েছেন। সেখানে থাকা ফ্লাইটে উঠতে হুড়োহুড়ি করছেন। কেউ কেউ ফ্লাইটের সিঁড়িতে ঝুলে থাকছেন। 

এরপর ফ্লাইটটি আকাশে ওড়ার পরেই ছিটকে পড়লেন দু’জন।

কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজও সামনে এসেছে ইতিমধ্যেই। মিলেছে, ওই বিমান ওড়ার আগের ভিডিও।

তাতে দেখা যাচ্ছে, কয়েকশো মানুষ প্রাণপণে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। ছুটছেন বিমানের পাশে। বিমানের চাকা গড়াতে শুরু করার পরেও তাঁদের কেউ কেউ বিমানের জানালা আঁকড়ে ধরার চেষ্টা চালাচ্ছেন।

এর আগে কাবুল বিমানবন্দরে ৫ জন নিহতের খবর দেয় আন্তর্াতিক গণমাধ্যমন। 

মন্তব্য করুন