© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের সঙ্গে আফগানিস্তানের আমদানি-রপ্তানি বন্ধ

শেয়ার করুন:
ভারতের সঙ্গে আফগানিস্তানের আমদানি-রপ্তানি বন্ধ
মোজো ডেস্ক
১২:০০ পিএম | ১৯ আগস্ট, ২০২১
ভারত এবং আফগানিস্তানের মধ্যে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার জেরে ধাক্কা খেয়েছে দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য। সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে ইকোনমিকস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইকোনমিকস টাইমসের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের প্রধান জেনারেল অজয় সহায় আফগানিস্তান ও ভারতের মধ্যকার বাণিজ্য বন্ধ থাকার কথা জানিয়েছেন।
অজয় সহায় জানিয়েছেন, পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহণ হতো, তা বন্ধ করে দিয়েছে তালেবান। ওই পথ ধরেই আফগানিস্তান থেকে ভারতে পণ্য আসতো। যা গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।

মন্তব্য করুন