© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় ২১ জনের মৃত্যু

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় ২১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় ২১ জনের মৃত্যু

মোজো ডেস্ক
১১:৩৩ এএম | ২৩ আগস্ট, ২০২১

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ অনেকে। এ ঘটনায় মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর এএফপির।


টেনেসি অঙ্গরাজ্যে গত শনিবার ৩৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়াবিদেরা ভয়াবহতার দিক দিয়ে এ বন্যাকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যটির হাম্পফ্রে কাউন্টি। সেখানেই ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে গতকাল জানিয়েছে টেনেসির স্বাস্থ্য বিভাগ।

মন্তব্য করুন