© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ১৭০

শেয়ার করুন:
কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ১৭০
মোজো ডেস্ক
০৭:২৬ এএম | ২৮ আগস্ট, ২০২১
কাবুলে বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। 
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি ওই কর্মকর্তার বরাতে জানিয়েছে, হামলায় আহত হয়েছে দুই শতাধিক। 
কাবুল বিমানবন্দরে বোমা হামলায় যারা মারা গিয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই আফগান বেসামরিক নাগরিক। এছাড়া ১৩ মার্কিন নাগরিক, দুই ব্রিটিশ নাগরিক এবং আরও একজন ব্রিটিশ নাগরিকের সন্তানের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। 
আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়।
ইসলামিক স্টেটের স্থানীয় একটি শাখা আইএস-কে হামলার দায় স্বীকার করে নিয়েছে।
এদিকে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে আরও হামলার ঝুঁকি রয়েছে। তারা এসব ঝঁকি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।


মন্তব্য করুন