আফগানিস্তানে আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা
০৩:৫২ পিএম | ২৮ আগস্ট, ২০২১
আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগাহার প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আইএস জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনা দপ্তর। হামলায় বেসামরিক লোকজন হতাহত না হলেও আইএসের এক সদস্য নিহত হয়েছে।
এদিকে আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলার ঘটনায় কঠোর হুশিয়ারি দিয়েছে তালেবান। সংগঠনটি জানিয়েছে, সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে কোনো ধরণের বিদেশী সেনাদের তৎপরতা সহ্য করা হবে না।