© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় ইউরোপে আড়াই লাখ মানুষের প্রাণহাণির আশঙ্কা

শেয়ার করুন:
করোনায় ইউরোপে আড়াই লাখ মানুষের প্রাণহাণির আশঙ্কা
আন্তর্জাতিক
০৪:৪২ পিএম | ৩১ আগস্ট, ২০২১
ডিসেম্বরের মধ্যে ইউরোপে করোনায় প্রায় আড়াই লাখ মানুষের প্রাণহাণির আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক জানান, ভ্যাকসিনের ধীরগতি এবং সরবরাহ কম থাকার কারণে মৃত্যুর সংখ্যা এক সপ্তাহে ১১ শতাংশ বেড়েছে। শিক্ষক এবং স্কুলের কর্মকর্তাদের ভ্যাকসিন দিতে অগ্রাধিকার দেয়ার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ। ১২ বছরের অধিক বয়সী শিশুদের ভ্যাকসিন দেয়ারও আহ্বান জানিয়েছে সংস্থা দুইটি।

এদিকে, সাউথ আফ্রিকায় করোনার নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি অন্যান্য ধরনের তুলনায় আরও বেশি সংক্রামক হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। এরই মধ্যে চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডেও নতুন এ ধরন শনাক্ত হয়েছে।

মন্তব্য করুন