© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঞ্জশিরে বিরোধী গ্রুপের হামলায় তালেবানের ৮ সদস্য নিহত

শেয়ার করুন:
পাঞ্জশিরে বিরোধী গ্রুপের হামলায় তালেবানের ৮ সদস্য নিহত
আন্তর্জাতিক
০৫:৫৭ পিএম | ৩১ আগস্ট, ২০২১
আফগানিস্তানের পাঞ্জশিরে বিরোধী গ্রুপের হামলায় সশস্ত্র গোষ্ঠী তালেবানের ৮ সদস্য নিহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সোমবার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানদের হাতে দখলের যায়। তবে পাঞ্জশির একমাত্র প্রদেশ এখনো পর্যন্ত তালেবানরা কব্জা করতে পারেনি। এছাড়া পাঞ্জশিরে পার্শবর্তী বাঘলান প্রদেশেও তালেবানদের সঙ্গে স্থানীয় আফঘান যোদ্ধাদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে ৮ সদস্য নিহত হওয়ার বিষয়ে তালেবানদের পক্ষ থেকে কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন