শিগগিরই নতুন সরকার ঘোষণা করবে তালেবান
০৫:০৭ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২১
আফগানিস্তানের নতুন সরকার গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে। কিছুদিনের মধেই তা ঘোষনা করা হবে বলে জানিয়েছেন তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তালেবানের অন্যতম এ নেতা। আনাস হাক্কানি আরও বলেন, সরকার গঠনের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কয়েক দিনের মধ্যে ঘোষণা করতে পারবো।
এর আগেও তালেবানের পক্ষ থেকে অন্তর্বর্তীকালিন সরকার গঠনের কথা বলা হয়। তালেবানের নতুন সরকারে মানবাধিকার ও নারীর স্বাধীনতার বিষয়গুলো প্রাধ্যান্য পাবে বলে জানা গেছে তবে ইসলামিক আইন অনুসারে।