© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারামুক্ত গাদ্দাফিপুত্র সাদি

শেয়ার করুন:
কারামুক্ত গাদ্দাফিপুত্র সাদি
আন্তর্জাতিক
০৫:৫৪ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২১
লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়ামার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন। রোববার বার্তাসংস্থা রয়টার্স জানায়, ছাড়া পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে একটি ফ্লাইটে ৪৭ বছর বয়সি সাদি ইস্তান্বুলের উদ্দেশে রওনা হন। ২০১১ সালে দেশজুড়ে বিক্ষোভ চলার সময় সাদি গাদ্দাফি নাইজারে পালিয়ে যান। এরপর ২০১৪ সালে তাকে লিবিয়ায় ফিরিয়ে এনে জেলে বন্দি করে রাখা হয়। এরপর থেকেই তিনি জেলে ছিলেন।

২০১১ সালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে সম্পৃক্ত থাকা ও ২০০৫ সালে ফুটবল কোচ বশির আল-রায়ানিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সাদির বিরুদ্ধে।

মন্তব্য করুন